• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীে বন্যার্তদের মাঝে ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স ফোরামের উপহার বিতরণ

মোঃনজিবুল বশর স্টাফ রিপোর্টার, মির্জাগঞ্জ পটুয়াখালী / ১৯১ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

উজান থেকে নেমে আসা পানির ঢল ও তীব্র বৃষ্টিতে সম্প্রতি বৃহত্তর নোয়াখালী অঞ্চলসহ আশপাশের প্রায় ১২টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। পানিবন্দি হয়ে পড়েন লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষকে উদ্ধার এবং তাদের জন্য খাবার সরবরাহ করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। অনেকে ব্যক্তি উদ্যোগেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরামের সদস্যরাও বন্যা কবলিত মানুষের হাতে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সংগঠনের উপদেষ্টা, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই উপহার সবার ঘরে ঘরে পৌঁছে দেন।
সংগঠনের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ, সদস্যদের পাশাপাশি পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে নোয়াখালী জেলার কয়েকশ বন্যার্ত মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল, বিশুদ্ধ পানিসহ একাধিক পণ্যের প্যাকেজ বিতরণ করা হয়। যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীতেও সংগঠনের পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন।

সংগঠনের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান এমন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, মানুষ মানুষের জন্য। কে কোন অঞ্চলের সেটা বড় কথা নয়। ভয়াবহ এই বন্যায় গোটা দেশ যেন এক হয়ে গেছে। সবাই নিজ নিজ সাধ্যের মধ্য থেকে বন্যার্তদের সহযোগিতা করেছে। আমরাও চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় থাকলে সবার হাতে খাবার থেকে শুরু করে সব ধরণের পণ্য পৌঁছানো সম্ভব। কিন্তু অনেক সময় মূল সড়কের আশপাশের এবং আশ্রয় কেন্দ্রের লোকজন সহযোগিতা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বঞ্চিত রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি বঞ্চিতদের হাতে খাবার পৌঁছে দিতে।
বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দীন এলাহি, বর্তমান সাধারণ সম্পাদক মো. মাজিদুর রহমান সৈকত, খালিদ হাসান রুমি, রাহাত সিকদার, মো. রিয়াদ, সানভীর আহমেদ কাউসার, কাউসার আহমেদ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/