• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

এক ব্যবসায়ীকে প্রানে মারার হুমকি, ইউনিয়ন যুবদল সভাপতি সহ অন্যান্যদের

সেলিম মাহবুবঃ / ১৫৩ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুবঃ
তাহিরপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন ( বিআইডব্লিউটিএ)এর ইজারাদার ম্যানেজার কে প্রানে মারার হুমকি প্রদানকারী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি সহ ১৯ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা হয়েছে। বুধবার পৈলানপুর গ্রামের রহমত আলীর ছেলে লোকমান হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, বড়ছড়া ডাম্পের বাজার হতে মহিয়াজুড়ী মৌজা হয়ে সুলেমানপুর পর্যন্ত সোহাগ এন্টারপ্রাইজ কর্তৃক ২০২৪/ ২০২৫ অর্থ বছরে ১/৭/২৪ হতে ৩০/ ৬/ ২৫ পর্যন্ত এক বৎসরের জন্য ইজারা নিয়ে টুল ট্যাক্স আদায় করে আসছে। মঙ্গলবার সকালে হটাৎ করে একদল সন্ত্রাসী ধারালো দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে (বিআইডব্লিউটিএ) আমাদের জেটিতে আক্রমণ করে, এবং আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমরা প্রান ভয়ে তটস্থ ছিলাম তাদেরকে বলেছি তোমরা কি চাও। তারা বলেছে আমরা বিআইডব্লিউটিএ এর জেটি দখল করতে আসছি তোমরা এখান থেকে চলে যাও অন্যতায় তোদেরকে প্রানে মেরে লাশ নদীতে ফেলে দিব। সন্ত্রাসীরা কামালপুর থেকে বিআইডব্লিউটিএর জেটি কে বাল্কহেডের মাধ্যমে টেনে এনে শ্রীপুর বাজারে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। আমরা প্রান ভয়ে জীবন বাচাতে কিছুক্ষণ চুপ থেকে এলাকাবাসী ও ইজারদারদের সাথে যোগাযোগ করলে তারা তখন পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কে জেটি থেকে উদ্ধার করে ।আইনশৃংখলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই সকল সন্ত্রাসীদের হাত থেকে আমাদের ব্যাবসায়ীদের রক্ষা করুন। সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন মিয়া বলেন আমি সরকার কে রাজস্ব দিয়ে ইজারা এনেছি। কিছু ক্ষতিপয় লোকজন আমার ব্যাবসাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
জিয়াউর রহমান আখঞ্জি বলেন নদীতে অতিরিক্ত টোল আদায় হয়। যার কারনে সকলে মিলেই টোল আদায় বন্ধ রাখতে বলা হয়েছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, অপরাধী যেই হউক তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/