• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরল স্থলবন্দর শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

“ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি নম্বর-২০৮২) এর আয়োজনে বিরল স্থলবন্দর শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি শ্রমিক নেতা মোঃ জাকিরুল ইসলাম।

এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সভাপতি শ্রমিক নেতা মোঃ নাজমুল ইসলাম ও সেক্রেটারি মোঃ সেলিম রেজা’সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এজন্য সকল পেশার শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করতে হবে এবং নিজেকে আদর্শ নৈতিকতা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/