• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইন্দুরকানীতে দলীয় শৃঙ্খলা না থাকায় পদত্যাগ করলেন যুবলীগ নেতা 

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

পিরোজপুরের ইন্দুরকানীতে দলীয় শৃঙ্খলা না থাকায় ইকরামুল সিকদার নামের এক যুবলীগ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা ইকরামুল সিকদার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে তার যুবলীগের পদ থেকে পদত্যাগের লিখিত একটি বক্তব্য দেন।

যুবলীগ নেতা ইকরামুল সিকদার তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ২০১২ সালে উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরে আমাকে জেলা কমিটি ২০২১ সালে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালন করতে গিয়ে দলের মধ্যে মামলা হামলার শিকার হয়েছি। তাই আমি উপজেলা যুবলীগের সকল পদ থেকে সম্পূর্ণভাবে স্বেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করিলাম।

এ বিষয়ে পদত্যাগকারী যুবলীগ নেতা ইকরামুল সিকদার বলেন, ‘যুবলীগে বঙ্গবন্ধুর দলীয় মতাদর্শের মিল না থাকায় পদত্যাগ করেছি। যুবলীগ করতে গিয়ে দলীয়ভাবে মামলা হামলার শিকার হয়েছি। আমি ব্লাড ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার মেয়ে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ঢাকার একটি হাসপাতালে রয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/