• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ডে মঙ্গলপুর বাজারে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়েছে

সেলিম মাহবুব / ১৪৭ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:

দোয়ারাবাজারে উপজেলার মঙ্গলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাঁই। ২৪ আগস্ট শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে চলে যায় তখন আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ছাই হয়েছে বাজারের ১৭ টি দোকান।
আগুনের খবর পেয়ে আশে-পাশের লোকজন এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও এরমধ্যে ১৭ টি দোকান পুড়ে যায়। স্হানীয় সুত্রে জানাযায় কয়েলের আগুন বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঠিক কোন তথ্য কেউ দিতে পারছেন না। পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমান দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন ধারণা করেছেন তিনি। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বে-সরকারী সহায়তা দাবি করেন ইউপি চেয়ারম্যান।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, দোয়ারাবাজারের মঙ্গলপুর বাজারে রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিন শেডের হওয়ায় কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/