• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ানীবাজারে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

মুশফাকুর রহমান / ২৬৭ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ এর সাথে মতবিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ। রবিবার রাতে অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিয়ানীবাজারের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন অকিল উদ্দিন আহম্মদ ।

তিনি বলেন,অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, ‘আমার প্রথম কাজ পুলিশের উপর মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা’।

জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বিয়ানীবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা,স্থানীয় গণমাধ্যমের বিস্তৃতি এবং সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার সভাপতি ও জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ রশীদ, সহ-সভাপতি ও দৈনিক সিলেটের হালচাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমীন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক বাংলার দূত পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি এবং মেপ টিভির স্টাফ রিপোর্টার মুশফাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের জনবানী পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি মোঃ আব্দুল করিম, বিয়ানীবাজার সাব রেজিস্টার অফিসের সিনিয়র দলিল লেখক মামুনুর রশীদ খান মামুন ও খায়রুল ইসলাম প্রমুখ।

জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দের সাথে আলাপ কালে নবাগত অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ বলেন থানা থেকে অনেক অস্ত্র ও গুলা বারুদ মিসিং হয়েছে। আগামী ৩০ আগষ্টের মধ্যে সেগুলো ফিরত না দিলে একশনে যাবেন তিনি।

উল্লেখ্য বিয়ানীবাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে যা রয়েছে: ১টা ১২ বোর শটগান বার্ট নং-৭৫৯, ৭.৬২ চায়না রাইমোল বার্ট নং-৯৯৬, ৭.৬২ চায়না বাইফেলের গুলি ৫০৪ রাউন্ড, ৭.৬২ পিস্তলের গুলি ৪ রাউন্ড, এমএম পিস্তলের গুলি তরাশ ৪০ রাউন্ড, ১২ বোর, বাটপানের লিউবল কার্তুজ ৬৬ রাউনন্ড, ৭.৬২ এসএমজির ম্যাগজিন্স ৩টি, ৭.৬২ চায়না গুলির চার্জার ১৮টি, রাইফেলের ব্যান্ডালিয়ার ১৮টি, এসএমজির ব্যান্ডালিয়ার ৪টি, গ্যাস মাস্ক ১টি, হ্যাভার সেক্ষ ২টি, ক্লিনিং কি ১০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/