• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্র লোট: ম্যাগাজিন সহ ১২ রাউন্ড গুলি উদ্ধার

মুশফাকুর রহমান / ১৮৬ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়ানীবাজার থানায় আক্রমণ করে লুটে নেওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছেন বিয়ানীবাজার থানা পুলিশ। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় পরিত্যক্ত অবস্থায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকা থেকে একটি এসএমজি রাইফেলের ম্যাগাজিন ও চায়না রাইফেলেরলর ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৬ আগস্ট) সকালে বিয়ানীবাজার থানা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

উল্লেখ্য, পুলিশের প্রতি জনগণের আস্তা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পাশাপাশি বড় রদবদলের উদ্যোগ নেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বিয়ানীবাজার থানায় যোগ দেন নতুন অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ। কর্মস্থলে আসার পর থেকে তিনি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন।

এসময় তিনি বিয়ানীবাজার উপজেলার সার্বিক পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করণীয় বিষয়ে কর্মরত সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা চান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, থানা থেকে একটি শটগান ও একটি চাইনিজ রাইফেল এবং বেশ কিছু সংখ্যক গোলাবারুদ লুট করা হয়েছে। এগুলো উদ্ধার না হলে জননিরাপত্তা হুমকির মুখে থাকবে। লুট করা অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩০ আগস্টের মধ্যে থানায় জমা দেয়ার অনুরোধ করেন। নির্ধারিত তারিখের ভিতর ফেরত দেয়া না হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিয়ানীবাজার থানা পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে যা রয়েছে: ১টা ১২ বোর শটগান বার্ট নং-৭৫৯, ৭.৬২ চায়না রাইমোল বার্ট নং-৯৯৬, ৭.৬২ চায়না বাইফেলের গুলি ৫০৪ রাউন্ড, ৭.৬২ পিস্তলের গুলি ৪ রাউন্ড, এমএম পিস্তলের গুলি তরাশ ৪০ রাউন্ড, ১২ বোর, বাটপানের লিউবল কার্তুজ ৬৬ রাউনন্ড, ৭.৬২ এসএমজির ম্যাগজিন্স ৩টি, ৭.৬২ চায়না গুলির চার্জার ১৮টি, রাইফেলের ব্যান্ডালিয়ার ১৮টি, এসএমজির ব্যান্ডালিয়ার ৪টি, গ্যাস মাস্ক ১টি, হ্যাভার সেক্ষ ২টি, ক্লিনিং কি ১০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/