• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে বিয়ানীবাজারে জমিয়তের বিক্ষোভ

মুশফাকুর রহমান / ১৫১ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করা সহ আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা।
শুক্রবার (২৩আগষ্ট) বাদ জুমা মিছিল নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এসে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।

এসময় তিনি বলেন: ভারত অসময়ে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখে, আর অসময়ে আমাদের ভাসিয়ে আকস্মিক বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে সীমান্তে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সব নদীতে আন্তর্জাতিক নদী আইন অনুসরণ করতে ভারতকে বাধ্য করতে হবে।
ঘোষণা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সংকট সৃষ্টি করে ক্ষয়ক্ষতির দায় ভারতকে নিতে হবে। এ আচরণের জন্য জবাবদিহিতা করতে হবে। অন্যথায় ভারতের আগ্রাসী আচরণের জন্য ভারতীয় সব পণ্য বয়কটসহ কঠোর জবাব দেবে দেশপ্রেমিক ছাত্র জনতা।

এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জমিয়তের ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বন্যায় নিহত, ক্ষতিগ্রস্তদের জন্য দুআর মাধ্যমে পথসভা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/