• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাংবাদিক সহ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার পাঁচজন

মোঃ শফিকুল ইসলাম (শফিক) , বিশেষ প্রতিনিধি / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

 

গতকাল বৃহস্পতিবার ২২ (আগস্ট) বিকাল ৫.৩০ এর দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মির্জাগঞ্জের শাহজাহান এর ছেলে দেলোয়ার, বসির, এবং তোতা মিয়া অতর্কিত হামলা করে একই গ্রামের কামাল হাওলাদার, নুরজামাল হাওলাদার, খলিল হাওলাদার, রশিদ হাওলাদার এর উপর এসময় ঘটনা স্থলে দৈনিক বাংলাদেশ সমাচার এর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আল মামুন গেলে তার এর উপর ঝাপিয়ে পড়ে লোহার তৈরি পাইপ নিয়ে হামলা করে।

স্থানীয়দের কিছ থেকে জানা যায়,মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ ফেরী ঘাটে অটো গাড়ির সিরিয়াল নিয়ে তর্কাতর্কি হয় মোঃ কামাল হাওলাদার এবং দেলোয়ার এর সাথে। এরপর কামাল হাওলাদার পায়রাকুঞ্জ থেকে অটো গাড়িতে যাত্রী নিয়ে সুবিদখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাঝপথে গাবতলা ও মাজার মোর এর মাঝামাঝি স্থানে আদর্শ সমবায় সমিতির সামনে দেলোয়ার ও তার ভাই বসির ওত পেথে থাকে। কিছুক্ষণ পরে কামাল হাওলাদার যাত্রীসহ অটো গাড়ি নিয়ে আসলে রাস্তার মধ্যে দাড় করায় এবং দু’জন মিলে কামাল হাওলাদার কে লাঠি সোটা দিয়ে আঘাত করতে করতে পাশের ডোবায় ফেলে দেয়। কামাল হাওলাদার এর স্বজনরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে দেলোয়ার ও তোতামিয়া তাদের উপরও লোহার তৈরি সরঞ্জাম নিয়ে ঝাপিয়ে পরে। এতে আহত হয় আরো অন্তত পাঁচজন। এর মধ্যে দুইজনের অবস্থা বেশ আশংকাজনক। ঘটনা স্থলে গেলে সাংবাদিক মোঃ আল মামুন এর উপর ও ঝাঁপিয়ে পড়ে দেলোয়ার ও তোতা মিয়া। এরপর আহতদের নিয়ে মির্জাগঞ্জে একমাত্র সরকারি হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক সকলকে ভর্তি দেন এবং মোঃ কামাল হাওলাদার এর অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বসির, তোতা মিয়া এবং ছেলে জহিরুল, মনির সহ বেশকিছু লোক নিয়ে হাসপাতালে জরুরি বিভাগেও আহতদের উপর পুনরায় হামলা করে এবং মোঃ কামাল হাওলাদার এর বাড়িতে গিয়ে জহিরুল, মনির তাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। জরুরি বিভাগে হামলার সময় উপস্থিত ছিলেন জরুরী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক,স্থানীয় লোকজন,রোগী এবং উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনজু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃশফিকুল ইসলাম,সাংবাদিক আলমগীর হোসেন জুয়েল প্রমুখ।
জানাগেছে সাংবাদিক মোঃ আল মামুন এর বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট করেছে তারা এবং তাদের দুটো অটো গাড়িও ভাংচুর করেছে। এবং বারবার তাদের সকলকে প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে দেলোয়ার, বসির,নাসির, তোতা মিয়া, জহিরুল, মনির, মহিবুল সহ তাদের লোকজন। সর্বশেষ প্রাপ্ত তথ‍্যমতে তারা দেশীয় অস্ত্র সহ মহড়া দিচ্ছে, এতে আতংকে আছেন ঐ এলাকার সকল বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/