• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভুমি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ

সেলিম মাহবুব / ১৪৬ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক পরিবারের দখলীয় ভুমি জোর পূর্বক দখলের চেষ্টায় ঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভুমির মালিক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ফুল বাবু সিংহের পুত্র মিলন কুমার সিংহ ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক সেনাবাহিনী ক্যাম্পে প্রদান করেছেন বলে মিলন সিংহ জানিয়েছেন। অভিযোগটি সাধারন ডায়রী (নং-৬৯২) হিসেবে এন্ট্রি করা হয়েছে। অভিযোগ থেকে জানান যায়, উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত মিলন সিংহ ও তার পরিবারের উত্তর নিজগাঁও মৌজার ৭১ শতক ভুমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল একই এলাকার মৃত তবারক আলীর পুত্র ইসমাইল আলী। এ নিয়ে এলাকায় একাধিক বিচার-সালিশও অনুষ্ঠিত হয়েছে। পরবর্তিতে ভুমির মালিক ফুল বাবু সিংহ বাদী হয়ে ইসমাইল আলি সহ ৩ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা(নং ২০৮/২৩২) দায়ের করলে বিষয়টি তদন্তের জন্য ছাতক থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়। এক পর্যায়ে ইসমাইল আলী তার আদালতে হাজির হয়ে তার স্বপক্ষে বিরোধকৃত ভুমির কাগজ পত্র দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। কিন্তু বিরোধকৃত ভুমির পক্ষে কোন কাগজ দেখাতে ব্যর্থ হয় ইসমাইল আলী। পরে ইসমাইল আলী গংদের বিরোদ্ধে বিরোধকৃত ভুমিতে নিষেধাজ্ঞা সহ মামলাটি নথিভুক্ত করেন আদালত। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সুযোগে ৭ আগষ্ট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত ভুমিতে আবারো জোর পূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে ইসমাইল আলী। একই সাথে মিলন সিংহ ও তার পরিবারকে বিভিন্ন রকম হমকী-ধামকী ও ভয়-ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/