• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ছাতকে ৫ তলা ভবনের উপর থেকে পড়া পাথরের আঘাতে শিশু গুরুতর আহত 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ছাতকে ৫ তলা ভবনের উপর থেকে পড়া একটি পাথরের আঘাতে ইসতিয়াক খান (০৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট নগরীর মাউন্ট এ্যাডোরা হাসপাতালে। রোববার দুপুরে শহরের শাহজালাল আবাসিক এলাকার সুজন চৌধুরী সড়কে এ ঘটনা ঘটে। শিশু ইসতিয়াক খান, মোনায়েম খান হেলালের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অন্যান্য শিশুদের সাথে সড়কে খোলায় মত্ত ছিল ইসতিয়াক। সড়কের পাশের একটি ৫ তলা ভবনের উপর থেকে কে বা কারা একটি বড় পাথর নীচে ফেললে পাথরটি সরাসরি শিশু ইসতিয়াকের মাথায় আঘাত করে। সাথে-সাথেই শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন এসে মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট মাউন্ট এ্যাডোরা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাতক থানার এসআই সঞ্জয় ঘটনাস্থল থেকে পাথরটি জব্ধ করে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/