• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চলাচলের পথ বন্ধ করে দোকান পাট নির্মাণ।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৩৫ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণ, জনমনে ক্ষোভ।

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া মোড়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে চৌরাস্তা কাচাঁ মালের আড়ৎ এর যোগাযোগের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে আওয়ামীলীগ নেতা আবুল বাশার ও তার সহযোগিরা ফলে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

 

সরজমিনে এলাকাবাসী ও উক্ত কাচাঁ বাজারের আড়ৎ এ আগত ক্রেতা-বিক্রেতারা জানান, সুদীর্ঘ ৩৫/৩৬ বছর যাবত কাচাঁ বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও জনগনের যাতায়াতের সুবিধার্থে বারুইগ্রামের মৃত গিয়াস উদ্দিন আহম্মেদ সড়ক ও জনপথের কেন্দুয়া রোডের পাশ থেকে তাঁর দলিলমূলে দখলীয় জায়গা দিয়ে কাচাঁ বাজারে চলাচলের জন্য জনস্বার্থে একটি রাস্তা করে দেন। রাস্তাটি দিয়ে চৌরাস্তা কাচাঁ বাজারে ক্রেতা-বিক্রেতা ও লোকজন অনায়াসে চলাচল করে আসছিল। কিন্তু ব্যক্তিস্বার্থে বারুইগ্রামের ফারুক আহম্মেদ ও তার পুত্র মাহমুদুল হাসান অলি ও ৪নং চন্ডীপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার দলীয় প্রভাব কাটিয়ে সড়ক ও জনপথের উক্ত স্থানে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এদিকে উক্ত অবৈধ দখলদারদেরকে সাম্প্রতিককালে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ নান্দাইল উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দেয়। পরবর্তী সময়ে উক্ত ব্যক্তিরা উচ্ছেদকৃত স্থানে সম্প্রতি রাতের আধারে আবারও দোকান পাট নির্মাণ করে জনগনের চলাচলের পথটি বন্ধ করে দিয়ে উক্ত নির্মিত দোকানপাটের পিছনে সড়ক ও জনপথের জায়গা সহ বাজারে চলাচলের রাস্তাটি বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করার পায়তারা করে আসছে।

 

জরুরী ভিত্তিতে স্থানীয় প্রশাসন সহ কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া সহ জনগনের চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার জন্য এলাকাবাসী সহ সুধী মহল জোরদাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/