• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুশফাকুর রহমান / ৩১৭ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

বৈষম্য বিরোধী ও স্বৈরশাসক পতনের আন্দোলনে শহীদ ছাত্র, জনতার স্মরণে দোয়া মাহফিল ও নৈরাজ্য প্রতিরোধ, গণহত্যাকারীদের বিচারের দাবীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকালে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পথসভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও, আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হা, মাও, ফরহাদ আহমদ।

এসময় বক্তারা বলেন: ছাত্র জনতার আন্দোলনের মুখে খুনী স্বৈরশাসক পদত্যাগ করে দেশত্যাগ করেছে। এখন পরাজিত ফ্যাসিবাদী শক্তিরা দেশকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশে দেশের মানুষের উপর যে সব গণহত্যা সংগঠিত হয়েছে আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই।
পথসভা শেষে জুলাই বিপ্লবে শহীদ ছাত্র ও জনতার স্মরণে দোয়া পরিচালনা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আবু ইউসুফ, দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবির,লাউতা ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাও, মাসরুর আহমদ, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা রেদওয়ান আহমদ, যুবনেতা মস্তুফা শাহিন, কামরুল হক, জেলা ছাত্র জমিয়তে কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়তের সভাপতি আসাদুজ্জামান, বিয়ানীবাজার কলেজ ছাত্র জমিয়ত সভাপতি ইমদাদ আহমদ, আব্দুর রাজ্জাক
উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল সাইফুল ইসলাম, ছোলাইমান আহমদ, ইসহাক আহমদ, আব্দুল আলিম, আরাফাত আহমদ, মাহফুজ আহমদ, মোল্লাপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি রেজাউল করিম, কুড়ারবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমদ, পাঠাগার সম্পাদক ছাদিকুর রহমান, মাশরাফি আহমদ, মাহবুব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/