• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রাতের আধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারী নির্মাণ

মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫৭ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে

উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত (প্রস্তাবিত) নির্ধারিত জায়গা বাউন্ডারী দিয়ে দখলের চেষ্টা করছেন স্থানীয় বাদশা খান নামের একজন ব্যবসায়ী।

 

আজ বুধবার (১৪ইআগষ্ট) ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পাশে দ্বারিয়াপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত (১০৭২২ নম্বর দাগ) ২৩ শতক সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেয়া হয়।

 

প্রায় দেড় বছর আগে তৎকালীন সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলার নামে একটি সাইনবোর্ড টানিয়ে রাখেন।

 

কিন্তু গত ৫ই আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় মোঃ হেছাম আলীর ছেলে মোঃ বাদশা খান রাতের আধারে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলে সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারী করে ফেলেন।

 

অপরদিকে জানা যায় উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত হোসেন বলেন উপজেলা প্রশাসন মাপ জরিপ করে আমাদের জন্য এই জায়গাটি বরাদ্দের প্রস্তাব দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু কে বা কারা সেটি গায়েব করে ফেলেছেন তা আমরা জানিনা।

 

এ বিষয়ে দখলদার বাদশা খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সটকে পড়েন। এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন,আমি এ জায়গা ভরাট করবো পারলে আপনারা ঠেকায়েন।

 

বাদশা খানের ভাতিজা মোঃ মামুনুর হোসেনও একই দাবি করে বলেন, এটা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি।

 

এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দের প্রস্তাবনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা। কেউ দখল করতে চাইলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/