• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরায় রাব্বি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ আহ্সান হাবীব, মাগুরা প্রতিনিধি / ২১০ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বির হত্যার আসামিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার সকাল ১১টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় হতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে, এই বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বিএনপি’র ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল,জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম, সহ অন্যান্যরা বক্তব্য রাখেন,।

দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/