• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি / ১২৭ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ধামইরহাটে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে গণহত্যা,খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা ৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে আজ ১৪ই আগস্ট বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পৌর যুবদলের আহ্বায়ক মো. আলতাব হোসেনের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয় সম্মুখে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মো. হানজালা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. চপল, নেত্রী শাহিনা ইয়াসমিন, ছাত্রনেতা রবেল হোসেন রতন, মনসুর আলম, রোমন, অভি, আবু সাঈদ সহ পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্বৈরাচার খুনি হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/