• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ছাত্র-জনতার হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি

আলমগীর খান, দৌলতপুর(খুলনা) প্রতিনিধি / ১৯১ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বুধবার বিকাল ৫ ঘটিাকায় খুলনায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে খানজাহান আলী থানা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করে।

 

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে অবস্থান কর্মসূচির কর্মকান্ড শুরু হয়। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচিকে সাফল্য মন্ডিত করে তোলে।

 

এ সময় উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, দীর্ঘ্য ১৬ বছর ধরে আমরা কোনো মিটিং মিছিল তো দুরে থাক রাস্তায় দাড়িয়ে কথা বলার মত কোনো সুযোগই পাইনি। কারন এই ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের সেই সুযোগ কখনোই দেয়নাই। অন্যায় ভাবে আমাদের উপর চালিয়েছে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা ও মামলা। এই জুলুমবাজ, সন্ত্রাসবাজ ও দূর্নিতীগ্রস্ত সরকারকে আমরা ছাত্র-জনতার সহযোগীতায় উৎখাত ও বিতারিত করতে সক্ষম হয়েছি। ঝড়িয়েছি অনেক রক্ত ও কচি প্রাণ। বিনিময়ে অর্জন করেছি নতুন ভাবে স্বাধীনতা ও নতুন একটি বাংলাদেশ।

 

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর সন্ত্রাসীরা এখনো সক্রিয়, তারা ফোনে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ১৫ আগষ্টকে টার্গেট করে তারা বড় ধরনের কোনো নাশকতায় লিপ্ত আছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তারা যদি ১৫ আগষ্টে কোনো প্রকার নাশকতা করে বা করার চেষ্টা করে প্রশাসন কে তার দ্বায় নিতে হবে। আওয়ামী লীগ যদি ১৫ই আগষ্ট পালন করতে রাস্তায় আসে তার দ্বায়ও প্রশাসনকে নিতে হবে। আর আমরাও তাদেরকে ছেড়ে দেবোনা। তাছাড়া আপনারা আওয়ামী লীগ এর নেতারা কার পেছেনে দল করেন সেটাও একটু আপনাদের ভেবে দেখা দরকার, যে নেত্রী কিনা নিজেকে বাচাতে আপনাদেরকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালায়। দেশে অনেক ভূয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে খুজে বের করতে হবে আর যে সমস্ত ভায়েরা নতুন বাংলা তৈরীতে শহিদ হয়েছে তাদেরকে অন্তর্ভূক্তি করে ভাতার আওতায় আনতে হবে।

 

সর্বশেষে শহিদ জিয়ার রুহের মাগফেরাত ও অমরত্ব কামনা করে অবস্থান কর্মসূচির সমাপ্তি করা হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাহমুদ আলী, এছাড়া আরো উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, আবু সাঈদ আব্বাস, শেখ আঃ সালাম, আলমগীর হোসেন, এমদাদুল হক, মোল্লা সোহরাব হোসেন সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/