• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনায় নাশকতার মামলায় বিএনপির সাবেক এম,পি মন্জু সহ ৩১ জন খালাস

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মন্জু সহ ৩১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. জুয়েল রানা এ আদেশ প্রদান করেন। ২০১৯ সালের ৩১ জুলাই তাদের নামে এই মামলাটি রজু হয়।

রায় প্রকাশের পর মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মন্জু বলেন, বিগত ১৬ বছর যাবত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিএনপিসহ বিরোধীদের গায়েবী, ষড়যন্ত্রমুলক, মিথ্যা ও হয়রানিমুলক মামলা দিয়ে নির্যাতন ও নিপিড়ন করে আসছিল। দলের লক্ষ লক্ষ নেতা-কর্মী এই ফ্যাসিবাদ সরকারের মামলা নির্যাতন সহ্য করে রাজপথে ছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দেশের জনগণ মুক্তি পেয়েছে। আজকের এই রায় প্রমান করে হামলা-মামলা ও জুলুম-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।

খালাসপ্রাপ্ত অন্যরা হলেন, মো. খলিলুর রহমান সরকার, এম এ হাসনাত মিঠু, জিএম মঈনউদ্দিন, মো. নাসির উদ্দিন, মো. রিপন ফরাজী, মো. শাহআলম, মো. আমিন শেখ, মো. শুকুর আলী, মো. মাসুদ শেখ, মো. জামাল হাওলাদার, মো. মিরাজ হাওলাদার, মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী, মো. আবুল হায়াত ওরফে শুভ হক, মো. মুজিবর রহমান, মো. হাবিবুর রহমান, মো. হেলাল শেখ, মো. কামরান হাচান, মো. মাসুদ খান ওরফে বাদল, মো. মতিয়ার রহমান ওরফে বুলেট, মো. সেলিম খান, মো. ইসতিয়াক আহমেদ ইসতি, মো. মেজবাহ উদ্দিন মিজু, মো. ইসমাইল হোসেন, মো. কামাল হোসেন, মো. আরিফ হোসেন মল্লিক, মো. মাহমুদুর রহমান, মো. বাবুল হাওলাদার, শাহ নেওয়াজ জাহাঙ্গীর ও মো. ডালিম গাজী ওরফে সাদি।
রায় ঘোষণাকালে আরিফ হোসেন মল্লিক ও শাহ নেওয়াজ জাহাঙ্গীর বাদে সকলেই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/