• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষকে অব্যাহতি 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ২১৬ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট ) রাত ৯ টার দিকে কলেজ গভর্নিং বডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮ টায় কলেজে গভর্নিংবডির জরুরি সভা ডেকে কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি দেয়া হয়। এ সময় কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ১১ আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ৪ ঘণ্টা কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারি সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্মতি জানিয়ে কলেজে থাকা শিক্ষকরাও স্মারকলিপিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ৮ জুলাই ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন সিপার উদ্দিন আহমদ। তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/