• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আলোচনা ব্যতীত আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগ করার প্রতিবাদে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

ওসমান গনি , বান্দরবান প্রতিনিধি / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্র্Íবর্তীকালীন সরকারের আলোচনা ব্যতীত আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগ করায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সচেতন আদিবাসী ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান মুক্তমঞ্চে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় বক্তারা বলেন, ছাত্র সমাজ এক হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সাধারণ মানুষের কাছে ফিরে পেয়েছে বাক স্বাধীনতা। এ আন্দোলনের সকলের অংশগ্রহণের কারনে স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা এ গণহত্যার সঠিক বিচার চাই।

তারা আরো বলেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্র্Íবর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নিয়োগ অগণাতান্তিক ভাবে হয়েছে। ছাত্র জনতার সাথে না বসে তাকে নিয়োগ দেয়া হয়েছে। আমরা আলাপ চাই। আলাপ আলোচনার মাধ্যমেই আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগ দিতে হবে। না হলে অচিরেই তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উকিং ওয়ং মারমা। এসময় আরো বক্তব্যে রাখে চাকমা জনগোষ্ঠী থেকে এডিশন চাকমা, খুমী জনগোষ্ঠী থেকে সইনাং খুমী, ম্রো জনগোষ্ঠী থেকে ফেকরু ম্রো, খেয়াং জনগোষ্ঠী থেকে হিরো খেয়াং সহ বান্দরবান পার্বত্য জেলার প্রত্যেক জনগোষ্ঠী থেকে এক জন করে বক্তব্য রাখেন।

পরে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/