• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভোলায় বিভিন্ন মন্দির পরিদর্শনে গেলেন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ 

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা ও হিন্দু বাড়ীতে ভাংচুরের গুজব ছড়িয়ে পড়েছে।

 

এমন অবস্থায় ভোলার হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ও তাদের খোঁজ খবর নিতে গেলেন ভোলা জার্নালিস্ট ফোরামের নর্ব নির্বাচিত নেতৃবৃন্দ।

 

সোমবার (১২ই আগষ্ট)  বিকালে ভোলা শহরে বিভিন্ন মন্দির পরিদর্শন করে ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়।

 

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, আমরা আন্তরিক ভাবে জার্নালিস্ট ফোরামের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের খোঁজ খবর নিতে আসায়। বাপ্তা মন্দিরের সাধারণ সম্পাদক বেনু বলেন, আমরা খুব শান্তিতে আছি। ভোলায় কোথাও হিন্দুদের ক্ষতি হয়নি।

 

অনুজ কাহালী রোডের মন্দিরের সভাপতি প্রশান্ত রায় বলেন, ৫ই আগষ্টের পর জামাত ইসলাম ,বিএনপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে আমাদের খোঁজ নিয়েছে, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভোলায় কোন ধরনের সমস্যা নাই, আমরা সবাই মিলেমিশে আছি।

 

ভোলা কালিবাড়ী রোডস্থ মন্দিরে পুরোহিত জয়পাল চ্যাটাজী বলেন, ভোলায় কোথাও মন্দিরে হামলা হয়নি। আমরা হিন্দুরা ভালো আছি এবং আরো খুশি হয়েছি সবাই এসে আমাদের খোঁজখবর নিচ্ছে।

 

ভোলা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানোষ ঘোষ শান্ত বলেন, ভোলায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ কে আমরা কৃতজ্ঞতা। তারা আমাদের পাশে এসে দাড়িয়েছে। ভোলায় কোন ধরনের সমস্যা হয়নি। আমরা ভালোআছি এবং আমরা সংখ্যলঘু নয় আমরা সনাতন ধর্মাবলম্বী। এ জনপদে হিন্দু-মুসলিম সবাই সব সময় এক সাথে চলে আসছি ভবিষ্যতে ও চলবো।

 

এ সময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট ফোরাম ভোলা সভাপতি শাহীন কাদের এলএলবি, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার জিলন, ইলিয়াস চৌধুরী, কাজী মহিবুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, মঞ্জু ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেনসহ ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/