• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে মন্দির পরিদর্শনে যুবদল আহবায়ক এনামুল হক

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:
তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয় গুলোতে হামলার অপচেষ্টায় করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দূর্বৃত্তরা। স্বৈরাচারী হাসিনার পতন হলেও ভিন দেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানারকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয় গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি সহ যুবদল প্রস্তুত রয়েছে। মধ্য তাহিরপুর মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এনামুল হক এনাম আরো বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের আন্দোলনে যে সফলতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপি’র প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশাকে সন্মান জানিয়ে নিজেদের লোভ-হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব পালনের আহবান করছি।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বালিজুরি ইউনিয়ন যুবদল সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হারিছ মিয়া, বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, যুবদল নেতা লিংকন, আল আমিন, ইউপি সদস্য জয় রায়, কুলেন্দ বর্মন, শোরেষ বর্মন,প্রদিপ রায় সহ সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/