• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদপুর জেলার কচুয়ায় মন্দির ও হিন্দু পাড়ায় সহিংস হামলা

এবি অপু / ৪০০ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এবি অপু, বিশেষ প্রতিনিধি।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বায়েক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রাজীব চক্রবর্তীর বাড়ি’র (বায়েক ঠাকুর বাড়ি) মন্দিরে ও হিন্দু পাড়ায় হামলা ও সহিংসতার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, বায়েক ঠাকুর বাড়ির জগন্নাথ দেব মন্দিরে ব‍্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ৩০০/৪০০ জনের এক দল দূবৃত্তকারী। একই সময়ে ঠাকুরবাড়ি সংলগ্ন ১৫/২০ টি হিন্দু বাড়িতে ব‍্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হামলাকারীরা।
আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত‍্যাগ ও দেশত‍্যাগের পর দিন মঙ্গলবার (৬ আগষ্ট), দেশের বিভিন্ন জায়গার মত কচুয়া উপজেলার বায়েক গ্রামের হিন্দু পাড়ায় এ হামলার ঘটনাটি ঘটে। এতে ব‍্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হন ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। উক্ত ঘটনায় অন্তত ২০ জন হিন্দু নারী, পুরুষ মারাত্মকভাবে আহত হন।
পরে দূবৃত্তকারীরা বায়েক গ্রাম সংলগ্ন সাচার বাজারের বেশ কয়েকটি হিন্দু ব‍্যবসায়ীদের দোকান লুটপাট ও ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/