• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সন্দ্বীপে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি সহাস্রাধিক পরিবার

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ , চট্টগ্রাম

মুছাপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে ভারী বৃষ্টিপাতে  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়ছে  সহাস্রাধিক পরিবার, এছাড়া পানির  স্রোতে ভেঙেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক এবং পানিতে নিমজ্জিত রয়েছে রোপা আমন ও সবজি খেত।

এদিকে দীর্ঘদিন ধরে খাল সংস্কার না থাকায় অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দেয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। রবিবার  (১১ আগষ্ট ) মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সৈয়দ সুকানির নতুন বাড়ী, উজির আলীর বাড়ী, শাহাজান মাস্টারের বাড়ি, মাওলানা কামালের  বাড়ি, মতিন মাস্টারের বাড়ি, মান্দির গৌ গোপট, পন্ডিতের হাট থেকে পশ্চিমে, কালি বাড়ি মন্দিরের পূর্বে ও পশ্চিমে,  সহ কয়েকটি ইউনিয়ন ও রাস্তা ঘাটে সরোজমিন পরিদর্শন করে দেখা যায় সব পানিতে টুইটম্বুর হয়ে পড়ছে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না পানির কারণে।

জানা গেছে, টানা ৩ দিনের বৃষ্টিতে উপজেলার এনাম নাহার মোড়, দক্ষিণ মগধরা, আমানউল্লাহ  পৌরসভা ৭,৮,৯ নং ওয়ার্ড, সহ  বিভিন্ন  ইউনিয়নের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়কে,  সড়কে গর্তের কারণে অনেকটা চলাচলের অনুপযোগী  হয়েছে। মুছাপুরের বিভিন্ন বাড়িতে চুলায় পানি ওঠায় রান্নাও বন্ধ রয়েছে ।
মুছাপুরের শাহাজান মাস্টারের বাড়ির আল আমিন বলেন আমাদের বাড়ি ও রাস্তাতে, সেতারা  বেগম ও আকলিমা বেগম বলেন বর্ষা আসলে  আমরা  পানি বন্ধী হয়ে পড়ি, তাতে কার ও কোন সহযোগিতা পায় না।  আলিবাজার এলাকার  এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম ও আশ্রাফ  জানান, আমাদের বাড়ির পাশের  খালটি দীর্ঘ অনেক  বছর ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং খালে বাঁধ ও আছে  টানা বৃষ্টি হলে তো ভোগান্তির শেষ থাকে না। কোমর পরিমাণ পানির কারণে চলাচলে অনেক কষ্ট হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/