• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে যুবদলের ৪ নেতা বহিষ্কার

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পিরোজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ চার নেতাকে বহিষ্কার করেছেন দলটি।

শনিবার (১০ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদার, জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে – বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ও ভাঙচুরসহ লুটপাট করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫ আগস্ট জেলা শহরে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা আমার নেতৃত্বে (মারুফ হাসান) নেতৃত্বে মিছিল করার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইখতেয়ার মাহমুদ সজল আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে এ ধরনের কাজ করতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যপক আলমগীল হোসেন সহ দলের স্থানীয় একাধিক সূত্র জানান, বহিষ্কৃত ওই সব নেতারা দলের ত্যাগী ও নির্যাতিত। দলের আহ্বায়ক মারুফ হাসান শহরের অত্যন্ত সভ্রান্ত পরিবারের সদস্য। কোনো ব্যক্তি ও গ্রুপ তাদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কমিটিতে এমন মিথ্যা তথ্য দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/