• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছাতকে বিভিন্ন মন্দির পরিদর্শন ও নিরাপত্তা দেয়ার আশ্বাস জামায়াত ইসলামীর

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:

ছাতকে বিভিন্ন মন্দির ও আখড়া পরিদর্শন করেছেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে শহরের কালিবাড়ী, শিববাড়ী মন্দির, গৌরাঙ্গ মজাপ্রভুর আখড়া, রাজকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেবায়িত ও সংখ্যা লঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন জামাত নেতারা। এসময় জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি ও জামায়ত নেতা এড. রেজাউল করিম রেজা মন্দিরের নিরাপত্তা দেয়ার আশ্বাস এবং অভয় দিয়ে বলেন, পথ অনেক, বাংলাদেশ জামায়াত ইসলাম শান্তির পক্ষে। সংখ্যা লঘু বলতে কোনো শব্দ জামায়াত ইসলামের সংবিধানে নেই। হামলা, মামলা, সন্ত্রাস, লুটপাট জামায়াত ইসলাম সমর্থন করে না। নেতারা আরো বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এদেশের মানুষ। গণ অভ্যুথানের মধ্য দিয়ে জুলুমবাজ অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের হওয়ার মাধ্যমে দেশবাসী এক অভুতপূর্ব বিজয় অর্জন করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে নতুনভাব দেশ গড়ার আহবান জানান নেতৃবৃন্দ। এসম জামায়াত নেতা শাহ আলম, আব্দুল হাই আজাদ, ইন্জিনিয়ার নোমান আহমদসহ জামায়েত ইসলামী ও ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/