• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শেখ হাসিনা বিএনপি’র ১০হাজার নেতাকর্মীকে গুম করেছে-আযম খান

মোর্শেদ খান , স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা বিগত ১৫বছরে বিএনপি’র ১০হাজার নেতাকর্মীকে খুন,গুম করেছে,১০লাখ নেতাকর্মীকে নিঃস্ব করেছে এবং ৩০লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে জেল-জুলুম,হুলিয়া দিয়েছে। তিনি বলেন,বিগত ১০বছরে হাসিনা ১৫ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে আর দখলদার, লুটপাট,চাঁদাবাজ, জবরদখল সরকার প্রতিষ্ঠিত হবে না। নোবেল বিজয়ী,আন্তর্জাতিক ব্যক্তিত্য ড.মুহম্মদ ইউনুস এর নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তাদের মাধ্যমে অতিবিলম্ভে একটি সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার(১০আগষ্ট) দুপুরে সখিপুরের তালতলাচত্বরে ফ্যাসিবাদী সরকারের পতনে শহীদদের জন্য দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। সখিপুর উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন সাবেক সভাপতি খোরশেদ আলম মাষ্টার,আমজাদ হোসেন মাষ্টার, উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক পৌর বিএনপি সাবেক সভাপতি আ.হক আল আজাদ, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আ.বাছেদ মাষ্টার, যুগ্ম সম্পাদক মুহম্মদ কবির হাসান,পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিন.সাধারন সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপু, উপজেলা যুবদল সভাপতি ফরহাদ ইকবাল,উপজেলা ছাত্রদল সভাপতি একাব্বর হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা,পৌর,ইউনিয়ন.ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনাব আযম আরো বলেন,দেশকে পুনঃগঠনে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার,সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতা করা হবে। সেই সাথে কেউ বিএনপি নাম করে কোন অপকর্ম করলে তাকে প্রতিরোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/