• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১ দফা দাবী বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা পুলিশের নানা কর্মসূচি

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার, এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশের সদস্যরা ও কর্ম বিরতি সহ নানা কর্ম সুচী পালন করছে। বৃহস্পতিবার বাদ যোহর সুনামগঞ্জ পুলিশ লাইন্স মসজিদে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পুলিশ সদস্যদের নির্মম ভাবে হত্যার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব‍্য রাখেন এ এস আই হুমায়ুন, কনস্টেবল আল আমিন, জিয়া উদ্দিন প্রমূখ। এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এম এন মুর্শেদ ও উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন ,বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের কারণে আমরা আজ জাতির কাছে ভিলেনে পরিনত হয়েছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যাদের কারণে আজ এই অবস্থা আমরা তাদের বিচার চাই। আমরা আর কোন সরকারের আজ্ঞাবহ হয়ে চলতে চাই না। তাদের ১১ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করার দাবী ও জানান আর না হয় কোন পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেবে না।

 

পরে তারা ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হলো,

১, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশসদস্য মৃত্যুবরণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা।

২,পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে।

৩,পুলিশ কোন এমপি মন্ত্রী কে প্রোটোকল দিবে না।

৪,পুলিশ কোন সিনিয়র অফিসার কে প্রোটোকল দেবে না।

৫, পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না।

৬,পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেভাবে দ্রুত পদোন্নতি পায় ঠিক সেইভাবে অধিনস্থ  কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

৭,পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে।

৮, ঊর্ধ্বতন অফিসারের মত অধিনস্থ কর্মচারীদের ও সোর্স মানি দিতে হবে।

৯,পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ বিল নিশ্চিত করতে হবে।

১০,পুলিশের ঝুঁকিবাতা বৃদ্ধি করতে হবে।

১১,প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/