• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত-২আহত অন্তত,১০

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি জ্বালানি তেলবাহী ট্যাংক লরীর ত্রিমুখী সংঘর্ষে শাহাদাত হোসেন (৪৫) ও মোহাম্মদ সানাউল্লাহ (৩০) নামের  দুজনের মৃত্যু হয়েছে। ত্রিমুখী এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজ এর সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে ।

নিহত তেলবাহী ট্যাংক লরীর চালক শাহাদাত হোসেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা এবং শ্যামলী নৈশ্য কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার সময় জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজ এর সামনে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজ এর একটি নৈশ্যকোচ অপরদিক থেকে আসা জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লড়ীকে সামনে থেকে ধাক্কা দেয়। ঠিক একই সময়ে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বহনকারী বাসও এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সানাউল্লার মৃত্যু হয় এবং ফায়ার সার্ভিসের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তেলবাহী ট্যাংক লড়ীর চালক শাহাদাতের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে নৈশ্য কোচের চালক সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শ্যামলী নৈশ্য কোচটি অতিরিক্ত গতিসম্পন্ন হওয়ায় এবং সে সময় বৃষ্টি হওয়াতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক দূর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে একজনকে নিহত ও আহত ১০ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে অপর একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/