• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপি জামায়াতের সাথে  প্রশাসনের মতবিনিময় সভা সম্পন্ন

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম / ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সন্দ্বীপে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর সাথে  এক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বেলা ১ টায়   উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।

মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার সভাপতিত্বে  বক্তব্য দেন নৌ বাহিনীর কন্টিনেন্টাল  কমান্ডার মোঃ আরিফ,   উপজেলা সহকারি কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপি নেতা মাস্টার আবুল কাশেম, মনির তালুকদার, আলমগীর হোসেন ঠাকুর, হারামিয়া বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ও ফসিউল আলম রহিম,  চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি জেনারেল সাবেক চেয়ারম্যান আবু তাহের , হালিম উল্ল্যাহ ও মাওলানা  শাহাদাত হোসেন প্রমুখ।

মতবিনিময় শেষে উপজেলা পরিষদের নিচে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের সাংবাদিকদের বলেন সারাদেশের ন্যায় সন্দ্বীপে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তার দল কাজ করে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে কোন ব্যক্তি কোথাও অপকর্মে লিপ্ত থাকলে যদি আমাদের দলের লোক হয় তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্হা নিব, আর যদি কোন দুষ্কৃতকারী কারী দলের নামে অপকর্মে করে তাহলে এর দায় ভার আমরা নিব না, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন। আমরা জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বন্ধ পরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/