• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

আশরাফুল আলম সরকার , বিশেষ প্রতিনিধি  / ২০৩ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে মহা সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার অভিযানেও নেমেছে শিক্ষার্থীরা। বুধবার (০৭ আগষ্ট) সকাল ১১ থেকে পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সংযোগ সড়ক পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।

 

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের শিক্ষার্থী হাসিফ জানান, আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিষ্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা হয়ে উঠুক।’

 

সরজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন। কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় তারা রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

 

এ সময় মাওনা চৌরাস্তার আশেপাশে ফুটপাতের যেসব দোকানপাট বসে তাদেরকে নির্দিষ্ট বাজারে বসতে আহ্বান করেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা জনাব আমিনুল ইসলাম এই সময় আমিনুল ইসলাম কে জিজ্ঞেসা করলে উনি বলেন আমাদের মাওনা চৌরাস্তার ঢাকা -ময়মনসিংহ।শ্রীপুর- মাওনা। মাওনা -ফুলবাড়িয়া যে মোড় গুলতে যে ফুটপাতের দোকান গুলি আছে সেগুলির জন্য সাধারণ মানুষদের হাঁটা চলাচল করা অনেক কষ্টদায়ক হয় তাই আমরা চাই এই ফুট পাত গুলো নিরসন হোক আর যাতে কেউ এই ফুটপাতে দোকান নিয়ে না বসে তাহলে একটি সুন্দর এবং শৃঙ্খলা শ্রীপুর মাওনা হবে উনি সুশীল সমাজ গড়তে ফুটপাত নিরসনের জন্য সকল শ্রেণী পেশা মানুষের কাছে এই আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/