• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের উপর আক্রমণ বন্ধ করার আবেদন আইজিপির

Reporter Name / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও ব‍্যুরো চিফ, সিলেট।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ সদস্য ও পুলিশ প্রতিষ্ঠানে হামলা ঠেকাতে রাজনৈতিক নেতা ও ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় অজ্ঞাত স্থান থেকে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদস্য ও পুলিশ প্রতিষ্ঠানে যাতে হামলা না হয় সেজন্য সকল রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের নেতাদের সবাইকে আহ্বান জানাতে অনুরোধ করেন আইজিপি।

একই সঙ্গে পুলিশ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি বলেন, “আমি বাংলাদেশ পুলিশের সদস্যদের আত্মার শান্তি জন্য প্রার্থনা করি যারা জীবন ও সম্পত্তি রক্ষার জন্য পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
তিনি আহত অবস্থায় বিভিন্ন স্থানে চিকিৎসাধীনদের সুচিকিৎসা নিশ্চিত করার ও আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবির সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করার কথা জানান তিনি।
পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে তাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে দৃঢ় মনোবল ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। আইজিপি বলেন, আশা করছি সকলের সহযোগিতায় শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/