• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সাংবাদিকদের ওপর গুলি না চালাতে বিএমএসএফ’র আহবান

আশরাফুল আলম সরকার  , বিশেষ প্রতিনিধি  / ১৭২ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সিলেটে বাংলা টিভি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মিঠু দাস পুলিশের গুলিতে আজ শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর গুলি না চালাতে পুলিশ -প্রশাসনকে সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানানো যাচ্ছে। একই সাথে আর যেন কোন সাংবাদিক পুলিশ -প্রশাসন দ্বারা আক্রান্ত না হন সে বিষয়ে লক্ষ্য রাখার অনুরোধ করা হয়েছে।

 

শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্ত্রীয় সভাপতি আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে পুলিশ গুলি চালিয়ে চার সাংবাদিককে নিহত এবং শতাধিক আহত করা হয়েছে; যা একটি রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে মোটেও কাম্য ছিলনা। তিনি বলেন, পুলিশ সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করছে কোথাও গুলি চালাচ্ছে, বেধরক পেটানো হচ্ছে, ক্যামেরা ভাঙ্চুরসহ লাঞ্ছিত করা হচ্ছে, এগুলো কেমন আচরণ! একই সাথে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিও আহবান জানানো যাচ্ছে, সাংবাদিকদের ওপর কোন ধরনের নির্যাতন করবেন না। সাংবাদিকরা আছে বলেই দেশে ঘটে যাওয়া ঘটনা আপনারা জানতে পারেন। তারা আপনাদেরই সন্তান, ভাই, বন্ধু ; তাদের ওপর সকল ধরনের নির্যাতনকে না বলুন।

 

সিলেট আজকে মিঠুকে গুলি করার সময় তার সাথে থাকা এশিয়ান এইজের প্রতিনিধি পুলিশকে সাংবাদিক পরিচয় দিয়েছিল; কিন্তু তার পরেও তাকে গুলি চালিয়ে আহত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এমন আচরণ থেকে রক্ষা পেতে রাষ্ট্র কর্তৃক অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে সরকারের নিকট দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংসদে পাসের জন্য সংগঠনটি গত ২৮ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিন মাসের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। আমরা আশা করছি সরকার ঐ সময়ের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনটি প্রণয়ন করা হবে ( সংবাদ বিজ্ঞপ্তি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/