• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মুসলিম হক , বিরল দিনাজপুর প্রতিনিধি / ২১৪ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

দিনাজপুরের বিরলে ক্লাইমেট স্মার্ট এগরিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান ওই মেলার উদ্বোধন করেন।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বরকতুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মোকাদ্দেস আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন এবং মেলায় অংশগ্রহনকারী সকল স্টল পরিদর্শন করেন। শেষে অংশগ্রহনকারী সকল কৃষক-কৃষাণী ও সাধারণ মানুষের মাঝে বিনামুল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/