• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম  / ২১৫ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সন্দ্বীপ  প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

 

বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায়  উপজেলা  শহরের দলীয় কার্যালয় অভিমূখে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন ।

 

 

বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে উপজেলা পরিষদ  চত্ত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি  মাহফুজুর রহমান মিতা এমপি।

 

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ।

 

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামাত শিবির বিএনপি সরকারের ভাবমর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত। দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামাত শিবিরের দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলা করছে।

 

সর্বশেষ মাহফুজুর রহমান মিতা এমপি আহবান জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের রাজপথে থেকে জামাত-বিএনপি নৈরাজ্য মোকাবেলা করার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/