• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ তাড়াশে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

মোঃ আলামিন সরকার / ৩৭২ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাস্তার পাশে থেকে কাপড়ে দিয়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। নবজাতক শিশুটির বয়স আনুমানিক একদিন।

আজ১৬ইজুলাই ২৪ইং রোজ মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম।

এদিকে ঐ এলাকার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মোঃ জাহিদুল ইসলাম (৫৩) বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশে কয়েকজন পথচারীসহ ওই নবজাতকে দেখতে পাই।

এরপর ৫-৬ জন মিলে তাড়াশ থানায় ফোন করা হয়। ঠিক তার কিছু সময় পর ঘটনা স্থলে পুলিশ আসে। এরপর পুলিশ কাপড় মোড়ানো মৃত ছেলে নবজাতকে দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনাটি নিয়ে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

তাড়াশ থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, নবজাতক ওই শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি আমরা ময়নাতদন্তের জন্য নবজাতক শিশুটি কে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/