• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখিপুরে গভীর রাতে গাঁজা ও ইয়াবাসহ এক নারী ও এক পুরুষ আটক

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১১৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় গভীর রাতে গাঁজা ও ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার কচুয়া পুকুরপাড় মোড় এলাকায় অটো গ্যারেজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার ইন্দারজানি উত্তরপাড়া আলীর মোড় এলাকার জাবেন আলীর ছেলে জলিল মিয়া
অপরজনের নাম সুমি আক্তার।
এলাকাবাসীর অভিযোগ, অটোগাড়ি সার্ভিসিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ওই স্থানে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। শনিবার রাতে খবর পেয়ে স্থানীয়রা সেখানে অভিযান চালিয়ে ওই নারী ও পুরুষকে হাতেনাতে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।
ঘটনার সময় গ্যারেজের মালিক সৈয়দ আলী পালিয়ে যান বলে জানা গেছে।
খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুজনকে হেফাজতে নেয়।
গ্যারেজ মালিক সৈয়দ আলীর সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সখিপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন পিএম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠায় আটককৃত দুজনকে পুলিশ হেফাজতে আনাহয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/