• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বান্দরবানে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সমন্বয় সভা

ওসমান গনি , বান্দরবান প্রতিনিধি / ৩৯১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

বান্দরবানে উপজেলা পর্যায়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বিএনকেএস কার্যালয়ের সভাকক্ষে বিএনকেএস এর আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তাহমিনা করিম রুপা।

সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনু মারমা, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার অরুন বিকাশ চাকমা, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, কর্মসূচি পরিচালক পেশল চাকমা, ম্যানেজার ভানুন সিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: তাহমিনা করিম রুপা বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে হলে শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব না, সেটার জন্য পারিবারিক ও সামাজিক সচেতনতার জরুরী। প্রত্যন্ত গ্রামে এখনো সামাজিক কুসংস্কার বিদ্যামান রয়েছে। সুতরাং প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে প্রান্তিক জনসচেতনতা যদি তৈরি করা যায় তাহলে বাল্যবিবাহ, পারিবারিক নিযার্তনের ঘটনা গুলো অনেকাংশে কমে আসবে বলে মনে করেন। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সহ সকলের সম্মিলিত ভাবে প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে বেসরকারী এনজিওদের বড় ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/