• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঢাকা সহ ৪ জেলায় বিজিবি মোতায়েন, কোটা আন্দোলনে নিহত চার 

মহিউদ্দিন মহি খন্দকার , স্টাফ রিপোর্টার ॥ / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার মধ্যে ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

১৬ই জুলাই ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিজিবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিশেষ সুত্রে জানা গিয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করে।

 

রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, ‘কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হবে।’

 

রাজশাহী মহানগর পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সেই সাথে বিজিবি ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।’

 

এদিকে সারাদেশে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে ১ জন, চট্টগ্রামে ২ জন আর রংপুরে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালির রেললাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা–ধাওয়া হয়।

 

গত সোমবার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০০ জন আহত হন। গত সোমবার মধ্য রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/