• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পত্নীতলায় কাউন্সিলর মিজানুর রহমানের লাশ উদ্ধার

Reporter Name / ৩০৩ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মোঃ নুর সাইদ ইসলাম:-
নওগাঁর পত্নীতলায় বিলের পানি থেকে নজিপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ছোট চাঁদপুর এলাকার নিজ বাসায় ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওসি মোজাফফর হোসেন আরও বলেন, মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি (মিজানুর) মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তাঁর সঙ্গে থাকেন না। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/