• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভোলায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

ভোলা প্রতিনিধি : জেলায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনজনের প্রাণহানিসহ বহু বাড়িঘর, কাঁচা-পাকা সড়ক, মাছের পুকুর, ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসলসহ প্রচুর গাছপলার ক্ষতি হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মনপুরা উপজেলায়। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসক আরিফুজ্জামান আজ দুপুরে বাসসকে বলেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে জেলায় সব মিলিয়ে ৭ হাজার ৪৬৫টি বাড়ি-ঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ঘরবাড়ি আংশিক ও ২ হাজার ৪৬৫ টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে ৫ হাজার ৮৬০ টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের। ক্ষতি হয়েছে ১০ হাজার ৭৯১ হেক্টর জমির সবজি ও আউশ এবং বোরো ধানের ক্ষতি হয়েছে ১৪ হাজার ১০১ হেক্টর জমির। ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মনপুরা উপজেলায়। এছাড়া চরফ্যাশনসহ অন্যান্য উপজেলাতেও ক্ষতি হয়েছে। বিশেষ করে ঢালচর, চর কুকরি মুকরি, চরপাতিলা, চর নিজাম, মাঝেরচর, চর চটকিমারাসহ বিভিন্ন নিম্নাঞ্চচল প্লাবিত হয়েছে। যদিও ভাটার সময় পানি নেমে যায়। পানির চাপে গতকাল বিকেলে মনপুরা উপজেলার সাকুচিয়া এবং হাজিরহাট পয়েন্টের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। বাঁধের সংস্কার কাজ চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত দুর্গত মানুষের জন্য ৩৭৫ টন চাল, নগদ ১৮ লাখ টাকা, শিশু খাদ্য, গো-খাদ্য বিতরণ করা হচ্ছে। এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে প্রশাসন কাজ করছে। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি।
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় দুইদিন বন্ধ থাকার পর আজ দুপুর থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।
এদিকে জেলায় ঘূর্ণিঝড় রিমেলের তান্ডব শেষ হলেও এর প্রভাব রয়ে গেছে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে থেমে-থেমে বইছে ঝড়ো হাওয়া। সকাল থেকেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক গতি ফিরে পাচ্ছে। উত্তাল মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/