• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শবে কদরে মসজিদে মসজিদে ইবাদতে মগ্ন মুসল্লিরা

Reporter Name / ৪০৪ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

পবিত্র লাইলাতুল কদর আজ। রমজানুল মুবারকের ২৬ তারিখ দিবাগত রাতটি আমাদের দেশে শবে কদর হিসেবে পালিত হয়ে থাকে।লাইলাতুল কদরের মহিমাম্বিত রাতে মসজিদে মসজিদে সারা রাত জেগে মুসল্লিরা আল্লাহর ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন। জেগে নফল নামাজ, জিকির-আসগার, কোরআন তিলাওয়াত, তওবাহ-তাহলিল ও দ্বীনি আলোচনায় মশগুল থেকে পার করবেন পুরো রাত। চোখের পানি ফেলে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শবে কদর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী প্রায় প্রতিটি মসজিদেই মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া সারাদেশের মসজিদগুলোতেই এদিন বাড়তি ভিড় থাকে। এশার আজানের আগ থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন।

পবিত্র রমজানে যেসব মসজিদে খতমে তারাবি হচ্ছে সেগুলোতে কোরআনে পাকের খতম সম্পন্ন হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম বলে কোরআনে কারিমে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে অনন্য মর্যাদা দিয়েছেন।

লাইলাতুল কদর রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত বর্ষিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন।

পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বাসা-বাড়ি ও মসজিদে ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

সারাদেশের মুসলমানরা আজ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটাবেন।

এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। শবে কদর উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকবে।

এদিকে পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ীর কুতুবখালী জামেয়া ইসলামিয়া জামে মসজিদের মুফতি মাওলানা সাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

সুত্র : আরটিভি অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/