• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হাতকড়াসহ পালাল ২ চোর, সাময়িক বরখাস্ত ৪ পুলিশ

Reporter Name / ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক : বগুড়ায় পুলিশ ফাঁড়ি থেকে চোর সন্দেহে আটক দুই ব্যক্তি হাতকড়াসহ পালানোর ঘটনায় এক কর্মকর্তা ও ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে তাদের সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ সোমবার সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।

জানা যায়, শনিবার ভোরে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল একরামুল হক ও মানিক রতন নিশিন্দারা জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে এলজিইডি অফিসের সামনে যান। সেখানে স্থানীয়দের হাতে চোর সন্দেহে আটক মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২) নামের দুজনকে ফাঁড়িতে নিয়ে আসেন। আটক দুজনকে হাতকড়া পরিয়ে দায়িত্বরত কনস্টেবল মাহবুব আলমের হেফাজতে রাখা হয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ তারা পালিয়ে যান। অভিযান চালিয়ে রোববার রাতে মোহাম্মদ আলীকে আদমদিঘী থেকে হাতকড়াসহ পুলিশ আবারও গ্রেপ্তার করে। তবে পলাতক মিঠুকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।

এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দায়িত্ব অবহেলার কারণে পুলিশের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুত : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/