খবর জনতা ডেস্ক : বগুড়ায় পুলিশ ফাঁড়ি থেকে চোর সন্দেহে আটক দুই ব্যক্তি হাতকড়াসহ পালানোর ঘটনায় এক কর্মকর্তা ও ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে তাদের সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ সোমবার সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।
জানা যায়, শনিবার ভোরে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল একরামুল হক ও মানিক রতন নিশিন্দারা জাতীয় পরিসেবা ৯৯৯-এ খবর পেয়ে এলজিইডি অফিসের সামনে যান। সেখানে স্থানীয়দের হাতে চোর সন্দেহে আটক মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২) নামের দুজনকে ফাঁড়িতে নিয়ে আসেন। আটক দুজনকে হাতকড়া পরিয়ে দায়িত্বরত কনস্টেবল মাহবুব আলমের হেফাজতে রাখা হয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ তারা পালিয়ে যান। অভিযান চালিয়ে রোববার রাতে মোহাম্মদ আলীকে আদমদিঘী থেকে হাতকড়াসহ পুলিশ আবারও গ্রেপ্তার করে। তবে পলাতক মিঠুকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দায়িত্ব অবহেলার কারণে পুলিশের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুত : সমকাল
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.