• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

চলচ্চিত্র শিল্পী সমিতির স্বতন্ত্র নির্বাচন করবেন নাসরিন

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে লড়বেন অভিনেত্রী নাসরিন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা জানান নাসরিন নিজেই।

তিনি বলেন, আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি।

কথা প্রসঙ্গে নাসরিন বলেন, গত নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। একটি প্যানেল আমাকে নির্বাচন করতে বাধা দেয়। আমি তাদের নাম বলতে চাই না। এবার আর পিছু হাটতে চাই না। শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ব।

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

নতুন এই তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবিলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বরাবর চিঠি দিয়েছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/