• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মহেশপুর থানা ঝিনাইদহ কর্তৃক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ২২০ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

৮ ফেব্রুয়ারি, শনিবার মহেশপুর থানা, ঝিনাইদহ কর্তৃক আয়োজিত আত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া। আরও উপস্থিত ছিলেন মো. মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর থানা আমির প্রভাষক মো. ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহেশপুর উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি শেখ আস আদ, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুস সাত্তার, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক হামিদুর রহমান রানা, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সনাতন ধর্মাবলম্বীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

এই সভায় উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত অতিথিরা সমাজে বেড়ে ওঠা অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে শিশু ও নারী নির্যাতন, মাদক, জুয়া ও মানব পাচার প্রতিরোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

 

এই উদ্যোগটি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/