• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ

আরিফুজ্জামান (সাগর) , সহ সম্পাদক / ২১৩ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়।

 

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মোঃ আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব মোঃ আশরাফ আলী একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

অনুষ্ঠানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ ডিএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মোঃ আশরাফ আলী ১৬ নভেম্বর ২০২২ তারিখে ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ডিএমপির আরআই পদে থেকে অবসরে যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/