• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

হারিয়ে যাওয়া ১০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপির তেজগাঁও বিভাগ

আরিফুজ্জামান (সাগর) / ২৩৪ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৬ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের আজ বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি ও হাতিরঝিল থানা ৪১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

 

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক জানুয়ারি মাসে মোট ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ টাকা। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়।

 

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত থানা (তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা) নিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে এক মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে গতমাসে ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

 

এ সময় উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান বলেন, আমাদের মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরো ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট দ্রুততম সময়ে ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জনসাধারণকে আরো সচেতন ভাবে মোবাইল ফোন ব্যবহার ও সংরক্ষণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

 

হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/