• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শার্শা সীমান্তে ৯ কোটি টাকার হীরার গহনাসহ আটক ১

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃমানিক হোসেন / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 

 

 

যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হীরার গয়নাসহ এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

 

আটক হাফিজুর (৫৩) শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের বাসিন্দা।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার দেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয় বিজিবি টহল দল।

 

তিনি আরও জানান, ওই সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়েছে। হাফিজুরকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/