• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালকদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিরলের বালকদের জয়লাভে অভিনন্দন

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ৩৭০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

 

 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিরল উপজেলার বালকদের জয়লাভে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। জেলার ১৩ উপজেলা এবং দিনাজপুর পৌরসভাসহ মোট ১৪টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার ২৮ জানুয়ারি দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে হালকা সাদা জার্সি পরিহিত বিরামপুর উপজেলাকে ০-১ গোলের ব্যবধানে হালকা সবুজ জার্সি পরিহিত বিরল উপজেলা পরাজিত করে জয়লাভ করে। বালকদের জয়লাভে বিরল উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ খেলোয়াড়দের পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বিরল উপজেলা বালকদের খেলায় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জয়লাভে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিরল এইচডি টিভি পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

আগামীকাল ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় দিনাজপুর পৌরসভার সাথে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীতায় মাঠে নামবে বিরল উপজেলার বালকেরা। বিরল উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে খেলাটি উপভোগ করার জন্য সকলকে স্ব-বান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/